দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ এখন নতজানু রাষ্ট্র হয়ে গেছে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ এখন নতজানু রাষ্ট্র হয়ে গেছে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ন্যাশনাল রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘আঁধারের সাথে দ্বন্দ’ শীর্ষক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন নতজানু রাষ্ট্র হয়ে গেছে।

তিনি বলেন, ১৯৭১ স্বাধীনতা অর্জন করেছিলাম। এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন বলতে পারবো? পারি না, কারণ বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে। গণতন্ত্র অর্জন করেছিলাম ১৯৭৫ সালে নতুন করে ধ্বংস করে দেয়া হয়েছে। মূল্যবোধগুলো একেবারে ধ্বংস করে দেয়া হয়েছে। স্বাধীন বিচার বিভাগ কোথায়? কিচ্ছু নেই।

বিএনপি মহাসচিব বলেন, আজকের প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না। তাদের উল্টোভাবে চিত্রায়িত করা হয়। যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কাছ থেকে আমি শুনেছি সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে, খল নায়ক হিসেবে দেখানো হয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত।

তিনি বলেন, জিয়াউর রহমানের সত্তা নিয়ে সরকারি দলের নেতারা কটাক্ষ করে। সততা নিয়েও কটাক্ষ করে। এখন আমরা শুনি বিদেশে পাহাড়ের স্তুপ জমা হয়েছে, অর্থবিত্তের, সম্পদের। বাড়ি ঘর হচ্ছে ৫ টা ৬টা করে। এটা কোনো আলোচনার মধ্যে নাই। এখন অত্যন্ত দুঃসময়, একটা সঙ্কটকাল চলছে। এই সঙ্কট কালকে অনেকে বলে বিএনপির সঙ্কট। আসলে এটা বিএনপির কোনো সঙ্কট নয়। এই সঙ্কট জাতির। বাঙালি জাতি তার সমস্ত অর্জন হারিয়ে ফেলছে।

তিনি বলেন, দলকে টিকিয়ে রাখা ও জাতিকে ঠিকিয়ে রাখার মূলমন্ত্রটিই হলো জাতীয়তাবাদ। সুতরাং বাংলাদেশের জাতীয়তাবাদের বাইরে অন্য কিছু চিন্তা করাটা আমাদের জন্য ভুল হবে। তিনি বলেন, আজকে যিনি গণতন্ত্রের সংগ্রামের জন্য কারাগারে আছেন তাকে মুক্ত করতে হবে। যারা জিয়াউর রহমানকে ভালোবাসি, রাজনীতিকে ভালোবাসি, জাতীয়তাবাদকে বিশ্বাস করি, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে বেগম জিয়াকে মুক্ত করা।

মির্জা ফখরুল বলেন, আমরা খুব স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন। বাতিল করে নতুন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ তাদের যে ন্যায্য দাবি সে দাবি আদায় করে নিবে।

এনআরসি সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT