দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘভাতা পাবেন

এবার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘভাতা পাবেন

ঢাকা, ১৫ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): সরকার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সকল পেনশনভোগীরাও এর আওতায় থাকবেন। আজ রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

 

মোখলেস উর রহমান বলেন, “মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

 

তিনি জানান, বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি, যে কমিটি এ বিষয়ে সুপারিশ দেবে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির দেওয়া সুপারিশের ভিত্তিতেই এটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা এলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।”মূল্যস্ফীতি মধ্যেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল (বেতন কাঠামো) দেওয়ার পরিকল্পনা না থাকায় সরকার মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন সিনিয়র সচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT