দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকতে হবে, যাতে করে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যায়। সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আলআরাবিয়্যার।

ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে। এই সংঘাতের কারণে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করেছে। এটি থামতে হবে।

এ সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে কিনা যুদ্ধের সমাধানে? তখন তিনি এর সরাসরি উত্তর দেননি।

ট্রাম্প বলেন, যেসব অঞ্চলের ওপর বিরোধ রয়েছে, সেগুলোর অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো পুনর্নির্মাণে এক শতাব্দী সময় লাগবে। কিছু শহর রয়েছে যেখানে একটিও ভবন দাঁড়িয়ে নেই, সব কিছুই ধ্বংসপ্রাপ্ত।

তিনি আরও জানান, তাকে কিছু যুদ্ধক্ষেত্রের ছবি দেখানো হয়েছে, যেখানে লাশ পড়ে ছিল, যা তাকে ১৮৬১-১৮৬৫ সালের আমেরিকান গৃহযুদ্ধের কিছু ভয়াবহ ছবির কথা মনে করিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT