দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে মোজাম্বিকে অন্তত ৩৪ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে মোজাম্বিকে অন্তত ৩৪ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, মোজাম্বিকজুড়ে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার তারা এই তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড়টি প্রথম রবিবার দেশটির কাবো ডেলগাডো প্রদেশে আঘাত হানে।

সেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরো জানায়, নামপুলা প্রদেশে আরো তিনজন এবং নিয়াসায় আলো তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ৩১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝড়টি প্রতি ঘন্টায় প্রায় ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) বেগে আছড়ে পড়ে এবং ২৪ ঘন্টায় প্রায় ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) ভারি বৃষ্টিপাত হয় বলে কেন্দ্র জানিয়েছে।

ঝড়ে প্রায় ২৩ হাজার ৬০০টি বাড়িঘর এবং ১৭০টি মাছ ধরার নৌকা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া এক লাখ ৭৫ হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর আইএনজিডি মোজাম্বিকের পরিস্থিতিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেছে।

এর আগে ঘূর্ণিঝড় চিডো গত রবিবার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োতে ধ্বংসযজ্ঞ চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালায়।

মায়োতে এই ঝড়ের আঘাতে শত শত এবং সম্ভবত হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT