দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে লুট করেছে: আসিফ নজরুল

আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে লুট করেছে: আসিফ নজরুল

ঢাকা,১৮ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুবাইয়ে আন্দোলন করে মুক্তি পাওয়া বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে আসিফ নজরুল বলেন, আমি যখন বিদেশ যাই, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। তারা হাড়ভাঙা পরিশ্রম করে টাকা পাঠান। ফ্যাসিবাদের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে পঙ্গু করে দিয়েছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ২৬ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে।

দূতাবাসগুলো ঠিক মতো কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, বিদেশি দূতাবাসে হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রকল্পগুলোতে বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ, প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান তার। সরকার গঠনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT