দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিজেদের প্রতি বিশ্বাস থাকার কারনেই আমরা জিতেছি : বলেছেন, সাকিব আল হাসান

নিজেদের প্রতি বিশ্বাস থাকার কারনেই আমরা জিতেছি : বলেছেন, সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক, ০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাহস ও মনে বিশ্বাস ছিল বলেই দাপুটে জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে সহ-অধিনায়ক ও ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান জানিয়েছেন প্রতিপক্ষ যতোই শক্তিশালী হোক না কেন, নিজেদের প্রতি বিশ্বাস থাকার কারণেই মূলত মিলেছে জয়।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘অবশ্যই এটা একটা বিশেষ দিন। কারণ ইংল্যান্ডের উইকেট, পরিবেশ, পরিস্থিতি ও প্রতিপক্ষ বিবেচনায় এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচটি ছিল অনেক বড় চ্যালেঞ্জ। আমরা সে চ্যালেঞ্জটা অনেক ভালোভাবে মোকাবেলা করেছি। তাই অনেক ভালো লাগছে। তবে এটা সত্যি যে আমাদের মধ্যে বিশ্বাস ছিলো যে আমরা পারবো। আমাদের সব পরিকল্পনা কাজে লেগেছে।’

এর আগে অবশ্য সাকিব জানান ইংল্যান্ডের মাঠে খেলার অতীত অভিজ্ঞতাগুলো কাজে লেগেছে বাংলাদেশ দলের। যা ধরে রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলার লক্ষ্য বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ম্যাচের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি মনে করি এটা আমাদের অন্যতম সেরা একটি জয়। এর আগে বিশ্বকাপে আমরা কিছু অঘটন ঘটিয়েছি। কিন্তু এবার আমাদের প্রমাণ করার ছিলো অনেক কিছুই এবং শুরুটা এর চেয়ে ভালো হওয়া সম্ভব ছিল না। আমরা এখানে আসার পর থেকেই নিজেদের মধ্যে বিশ্বাস ছিলো। আমাদের এমন শুরু দরকার ছিলো। এখন এটিকে পরের ম্যাচগুলোতে কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি উরস্টারশায়ারের হয়ে এখানে ২ বছর খেলেছি। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলে গিয়েছি। তাই এখানের উইকেট সম্পর্কে ধারণা ছিলো আমাদের। আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ। রেকর্ডের কথা জানতাম না। মুশফিক ভাইয়ের সঙ্গে ভালো শুরুর পর আমাদের পরিকল্পনা ছিলো যত বড় খেলা যায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT