দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন সিরিয়ার বিদ্রোহীদের আফগানিস্তান থেকে শিক্ষা নিতে বললেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন সিরিয়ার বিদ্রোহীদের আফগানিস্তান থেকে শিক্ষা নিতে বললেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী (হায়াত তাহরির আল শাম)-এর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগানিস্তান তালেবানদের ভুল থেকে শিক্ষা নেয় এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পূরণ করে। খবর আরব নিউজ।

 

বুধবার (১৮ ডিসেম্বর) নিউইয়র্কে ফরেন রিলেশনস কাউন্সিলে ব্লিংকেন বলেন, তালেবানরা আফগানিস্তান দখল করার পর শুরুতে মধ্যপন্থি চেহারা দেখিয়েছে বা অন্তত চেষ্টা করেছে। কিন্তু তারপর তাদের আসল রঙ বেরিয়ে এসেছে। যার ফলে তালেবান গোষ্ঠী বর্তমানে আন্তর্জাতিকভাবে আরও ভয়ানকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

তিনি উল্লেখ করেন, তালেবানদের শাসনকালে আফগানিস্তানে নারী শিক্ষা নিষিদ্ধকরণসহ ইসলামী আইনের কঠোর প্রয়োগের ফলে তাদের জনপ্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ব্লিঙ্কেন আরও বলেন, যদি সিরিয়ায় উদীয়মান বিদ্রোহী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সমর্থন রাখতে চায় এবং বিচ্ছিন্নতা এড়াতে চায়, তাহলে তাদের অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে।

 

ব্লিঙ্কেন সিরিয়ার বিদ্রোহীদের জন্য একটি ‘অসাম্প্রদায়িক’ সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন, সিরিয়ার নতুন সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া রাসায়নিক অস্ত্রের মজুত সরিয়ে নেওয়াসহ নিরাপত্তা উদ্বেগের সমাধান করা উচিত।

 

তিনি আরো যোগ করেন, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা নিতে হবে, যা তারা তালেবানের মাধ্যমে বুঝতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT