দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রুশ জেনারেলকে হত্যা: ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন

রুশ জেনারেলকে হত্যা: ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক এ হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন।

 

গতকাল মঙ্গলবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগর কিরিলভ নিহত হন। এই গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন। ইগর কিরিলভ রাশিয়ার ‘নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস’ নামে একটি বাহিনীর প্রধান ছিলেন।

 

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। তা সত্ত্বেও মস্কোর জনজীবন খুব স্বাভাবিক বলে মনে হতে পারে। মেট্রোতে যাত্রীদের ভিড় থাকছে। পানশালা ও ক্লাবগুলো জমজমাট থাকছে মস্কোর তরুণদের পদচারণে।

 

তারপর, হঠাৎ করে, মনে করিয়ে দেওয়ার জন্য কিছু ঘটে। আর তা বলে, আজকের রাশিয়ায় কিছুই স্বাভাবিক নেই।

 

এই ‘কিছু’ হতে পারে একটি ইউক্রেনীয় ড্রোন, যা মস্কোর আকাশ প্রতিরক্ষায় অনুপ্রবেশ করছে।

 

অথবা আরও নাটকীয় কিছু। যেমনটা ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে। এদিন মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বেরিয়ে যাওয়ার সময় শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ রুশ জেনারেলকে (ইগর কিরিলভ) নিশানা করে হত্যা করা হয়েছে।

 

একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ইগর কিরিলভ ও তাঁর সহকারী ইলিয়া পোলিকারপভ নিহত হন।

 

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের যে বাস্তবতা, তা এই ঘটনার মধ্য দিয়ে ঘরে বসে বসে টের পেল মস্কোবাসী।

 

অন্তত বিস্ফোরণস্থলের কাছে যাঁদের বসবাস, তাঁরা টের পেয়েছেন।

 

মস্কোর বিস্ফোরণস্থলের কাছের একটি ভবনে থাকেন লিজা। তিনি বিবিসির এই প্রতিবেদককে বলেন, ঘটনাটি সম্পর্কে খবরের কাগজে পড়াটা একটা ব্যাপার। তখন এটিকে অনেক দূরের ঘটনা মনে হয়। কিন্তু যখন তা পাশে ঘটে, তখন তা সম্পূর্ণ ভিন্ন ও ভীতিকর একটা ব্যাপার।

 

লিজা বলেন, এত দিন পর্যন্ত যুদ্ধকে মনে হচ্ছিল, তা যেন অনেক দূরে ঘটছে। এখন এখানে কেউ মারা গেছেন। ফলে যুদ্ধের পরিণতি এখন এখানে বসেই অনুভব করা যায়।

 

উদ্বেগ অনেক বেড়ে গেছে জানিয়ে লিজা বলেন, তাঁর শোনা প্রতিটি শব্দই তাঁকে বিচলিত করে। চমকে উঠে তাঁর মনে হয়, এটি ড্রোন নাকি কোনো নির্মাণকাজের শব্দ।

 

মস্কোর ইউক্রেন যুদ্ধ দূরের কিছু—রুশদের এমন ভাবনার কথা বিবিসির এই প্রতিবেদক রাশিয়ায় প্রায়ই শুনেছেন।

 

রুশদের এমন ভাবনার কারণটাও বোধগম্য। রুশদের একটি উল্লেখযোগ্য অংশের জন্য এটি এমন একটি যুদ্ধ, যার সম্পর্কে তাঁরা কেবল তাঁদের টিভি পর্দা বা স্মার্ট ফোন থেকে জানতে পারেন। নানাভাবেই এটি একটি ভার্চ্যুয়াল যুদ্ধ। তবে বিস্ময়কর ব্যাপার হলো, বাস্তবে এই যুদ্ধে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে।

 

কিন্তু মস্কোতে যখন একজন রুশ জেনারেল গুপ্তহত্যার শিকার হলেন, তখন তা স্পষ্টই জেগে ওঠার ডাক। এই ঘটনা প্রমাণ করে, এই যুদ্ধ খুবই বাস্তব, বাড়ির খুব কাছের ঘটনা।

 

এখন প্রশ্ন, এই ঘটনা কি রুশ কর্তৃপক্ষের জন্য একটি জেগে ওঠার ডাক হিসেবে কাজ করবে?

 

বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গের মতে, সম্ভবত না। ইউক্রেন যুদ্ধ থেকে ক্রেমলিনের সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং রাশিয়ার ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT