দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাকিব এমনি-এমনি বিশ্বের নাম্বার ওয়ান অল-রাউন্ডার হয়নি : বলেছেন, আইসিসি

সাকিব এমনি-এমনি বিশ্বের নাম্বার ওয়ান অল-রাউন্ডার হয়নি : বলেছেন, আইসিসি

স্পোর্টস ডেস্ক, ০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ২৫০ উইকেট এবং ৫ হাজার রানের যুগলবন্দী রেকর্ড গড়েছেন সাকিব। সনৎ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তি অল-রাউন্ডারদের ছাড়িয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক ছোঁয়ার বিশ্বরেকর্ড এখন তার দখলে। অনন্য এ রেকর্ডের জন্য বিশ্ব তারকাদের পাশাপাশি আইসিসিও সাকিবকে জানিয়েছে শুভেচ্ছা।

টুইটারে সাকিবের ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘জয়াসুরিয়া ১৩৪৩০ রান/ ৩২৩ উইকেট; ক্যালিস ১১৫৭৯ রান/ ২৭৩ উইকেট; আফ্রিদি ৮০৬৪ রান/ ৩৯৫ উইকেট, সাকিব ৫৭৯২ রান/ ২৫০ উইকেট; আব্দুর রাজ্জাক ৫০৮০/২৬৯ উইকেট। সে (সাকিব) এমনি এমনিই বিশ্বের নাম্বার ওয়ান অল-রাউন্ডার হয়নি। আজ থেকে সাকিব এই যুগলবন্দী ক্লাবের সদস্য হয়ে গেছেন; যে ক্লাবে ইতিহাসের মাত্র ৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন!’

মাত্র ১৯৯ ম্যাচেই ৫ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ওয়ানডে ইতিহাসে তিনি সবার চেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন। এর আগে যে চারজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছেন তাদের মধ্যে ২৫৮ ম্যাচে পাকিস্তানের আবদুল রাজ্জাক; আফ্রিদি করেছিলেন ২৭৩ ম্যাচে, ক্যালিস ২৯৬ ম্যাচে ও জয়াসুরিয়া করেছিলেন ৩০৪ ম্যাচে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT