দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে ব্রিটেনের ‘স্কাই নিউজ’ এই খবর জানায়।

 

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচণ্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে ৫ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মেলার প্রধান আয়োজকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন। বোলা টিনুবু নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এদিকে ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

 

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগে বুধবার ভোর ৫টায় এসেছিলেন।

 

তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫ হাজার শিশুর প্রত্যেককে অর্থ প্রদান এবং অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT