দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জার্মানির রাজধানি বার্লিনে ফিলিস্তিনিদের সমাবেশে ইহুদিরাও যোগ দিয়েছেন

জার্মানির রাজধানি বার্লিনে ফিলিস্তিনিদের সমাবেশে ইহুদিরাও যোগ দিয়েছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জার্মানির রাজধানি বার্লিনে ইসরায়েলের সমালোচনা করে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এ বিক্ষোভে অংশ নেন ইহুদিরাও৷ এসময় তারা ফিলিস্তিনের জনগনের প্রতি তাদের সমর্থন জানান এবং ইসরায়েলের সমালোচনা করা মানেই ‘ইহুদি বিদ্বেষ’ নয় বলে জানান৷ ফিলিস্তিনের সমর্থনে যখন বার্লিনে বিক্ষোভ চলছিল তখন একই সময়ে ইসরায়েলের সমর্থনেও জার্মানির রাজধানীতে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ৷

বার্ষিক আল-কুদস দিবস বা জেরুসালেম দিবসে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে ইসরায়েলের সমালোচনা করে জড়ো হন প্রায় দুই হাজার বিক্ষোভকারী৷ এসময় তাদের হাতে ‘ইসরায়েল শিশু হত্যাকারী’, ‘গাজাকে মুক্ত কর’ ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়৷ বিক্ষোভকারীরা ‘ইসরায়েলের সমালোচনা মানেই ইহুদি বিদ্বেষ নয়’ এ ধরনের স্লোগানও দিয়েছেন৷

আল-কুদস দিবসের এ সমাবেশটি ইসরায়েলের কোনো কর্মকান্ডের যৌক্তিক সমালোচনা করলে সেটি ইহুদি বিদ্বেষ হয় কিনা সে আলোচনাও সামনে এনেছে৷ তবে জার্মান ইহুদি বিদ্বেষ কমিশনার ফেলিক্স ক্লাইন বলেন, ‘‘২০১৯ সালে এসে ‘ইহুদি বিদ্বেষী’ স্লোগান শোনার বিষয়টি আসলে অপ্রত্যাশিত৷’’ গত সপ্তাহে ইহুদিদেরকে জনসম্মুখে কিপ্পা না পরার পরামর্শ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি৷

এদিকে বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা কোনভাবেই ইহুদি বিদ্বেষ হতে পারে না৷ সমাবেশটিতে অংশ নেয়া বার্লিনের বাসিন্দা অ্যামেরিকান ইহুদি টম (ছদ্মনাম) বলেন, ‘জার্মানিতে ইসরায়েলের সমালোচনার বিষয়টি স্পর্শকাতর৷’

তিনি বলেন ‘এই সমাবেশে অংশ নিয়ে আমি ফিলিস্তিনিদের দাবির প্রতি সংহতি প্রকাশ করতে চাই, আমি দেখাতে চাই ফিলিস্তিনিদের অধিকার আদায়ের বিষয়টি ইহুদি বিদ্বেষের সঙ্গে সম্পৃক্ত নয়৷’

সমাবেশে অংশ নেয়া নারী লাইলা এইচ (ছদ্মনাম) বলেন, ‘ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে বৈধতা দিতে ইহুদি বিদ্বেষ ধারণাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে৷’

এদিকে আল-কুদস দিবসে এই সমাবেশের প্রতিবাদে পাল্টা সমাবেশ করেছে নারিবাদী, এলজিবিটিসহ অন্যান্য পেশার মানুষ৷ সমাবেশে বিক্ষোভকারীরা এ সময় ইরানবিরোধী স্লোগান দেয়াসহ হিজবুল্লাহ ও হামাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ পাশাপাশি, জার্মানিতে ইহুদি বিদ্বেষের ঘটনার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT