দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অধিনায়কত্বের বিষয়ে বিসিবি সভায় যা বললেন লিটন দাস

অধিনায়কত্বের বিষয়ে বিসিবি সভায় যা বললেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক, ২১ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে শতভাগ পাস লিটন দাস। তার দুর্দান্ত নেতৃত্বেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ। দলকে এমন স্মরণীয় মুহূর্তে এনে দিয়ে যারপরনাই খুশি উইকেটরক্ষক ব্যাটার।

এতে ব্যাটিং জন্য সমালোচনা শুনলেও অধিনায়কত্বের প্রশংসা জুটছে লিটনের কপালে।

দলকে সামনেও এমন মুহূর্ত এনে দিতে চান কিনা তা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে নেতৃত্বের ভার নিতে রাজি তিনি। সিরিজের শেষ টি-টোয়েন্টি শেষে বিসিবির কোর্টে এভাবেই বল ঠেলে দিয়েছেন তিনি।

অধিনায়কত্বের বিষয়ে লিটন বলেছেন, ‘বিসিবি যদি চায় অধিনায়কত্ব করতে রাজি আছি। দ্বিমত থাকার কথা না।

এটা উপভোগ করছি। বোলাররা ভালো করলে অধিনায়কত্বের কাজটা সহজ হয়ে যায়। আমাদের বোলাররা এখন নিজে থেকে জানে কীভাবে ফিল্ডিং সেটআপ করতে হয়। এতে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে।

এত দিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে অনেক সিদ্ধান্ত নিয়েছি, বোলাররা যেভাবে সামর্থ্য দেখাচ্ছে তাতে মাঠ নিয়ন্ত্রণ করা আমার জন্য সহজ হচ্ছে।’

বিসিবিও স্থায়ীভাবে অধিনায়ক খুঁজতেছে। কেননা গত অক্টোবরে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্ব দিয়েছেন লিটন।

নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন লিটন। ফর্মে ফিরতে আশাবাদী জানিয়ে উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ব্যাটিং নিয়ে কাজ করছি। সালাউদ্দিন স্যারের সঙ্গে নিয়মিত কাজ করছি। স্যার সবার সঙ্গে খুবই উন্মুক্ত আলোচনা করেন এবং ছোটবেলা থেকে আমাদের চেনেন। বিশ্বাস, খুব দ্রুতই ফর্মে ফিরতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT