দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিজের ভাইরাল ছবি নিয়ে মুখ খললেন জয়া আহসান

নিজের ভাইরাল ছবি নিয়ে মুখ খললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক, ২১ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই অভিনেত্রী। এবার ফের ভাইরাল অভিনেত্রীর কিছু ছবি। নেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন তিনি। জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন জয়া আহসান।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।

ছবিগুলোকে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। তিনি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালী জরি সুতার সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজে লক্ষ্নৌ ঘরানার ডিজাইন। আর গয়না হিসেবে গোল্ড প্লেটেড  সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী নায়িকা।

ছবিতে দেখা যায় জয়া কানে দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকি হাত পায়েও গয়না পরেছেন তিনি।

বর্তমানে সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT