দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তুরস্কে হাসপাতাল ভবনের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত : পাইলটসহ ৪জন নিহত

তুরস্কে হাসপাতাল ভবনের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত : পাইলটসহ ৪জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): তুরস্কের একটি হাসপাতাল ভবনে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চারজন নিহত হয়েছেন। খবর আনাদোলুর। রবিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের এ দুর্ঘটনা ঘটে।

 

প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন, হেলিকপ্টারটি মুগলার মেন্টেস জেলার ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালের ছাদ থেকে উড্ডয়নের সময় ভবনের সঙ্গে সংঘর্ষের পরপরই সেটি বিধ্বস্ত হয়। এতে বিধ্বস্ত হওয়ায় হেলিকপ্টারের দুই পাইলট, একজন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী প্রাণ হারান।

 

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

 

গভর্নর ইদ্রিস আকবিয়িক আরও জানিয়েছেন, দমকল, স্বাস্থ্য ও পুলিশের দল এবং দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফডি) কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

 

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে উল্লেখ করে আকবিয়িক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত কুয়াশার কারণে পাইলট দেখতে পাননি।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো রোগী ও হাসপাতালের ভেতরে কোনো ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT