দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নাশকতার মামলা থেকে মেজর হাফিজ ও আলতাফ হোসেন খালাস পেলেন

নাশকতার মামলা থেকে মেজর হাফিজ ও আলতাফ হোসেন খালাস পেলেন

ঢাকা, ২৩ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চৌধুরী বীরবিক্রম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৮৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

 

নাশকতার পৃথক তিন মামলায় সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ রায় দেন। রায়ে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন বলে উল্লেখ করা হয়েছে।

 

মেজর হাফিজ ও আলতাফ হোসেনের বিরুদ্ধে হওয়া মামলার নথি সূত্রে জানা যায়, এ মামলায় মোট ১০ জনকে খালাস দেয়া হয়েছে। মামলাটিতে খালাসপ্রাপ্ত বাকি আসামিরা হলেন- আউয়াল খান, গাজী খায়রুজ্জামান, মোশাররফ হোসেন, জালাল শিকদার, মো. লিটন, ইব্রাহিম খালেদ মোর্শেদ ও জসিম উদ্দিন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৬ জুন রাতে রাজধানীর গুলশান এলাকায় হরতালের সমর্থনে একদল নাশকতাকারী একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক বোরহান উদ্দিন বাদী হয়ে গুলশান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মনিরুজ্জামান আকন্দ আদালতে চার্জশিট দাখিল করেন। এতে মেজর হাফিজ ও আলতাফ হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়। এরপর ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

 

এদিকে, সোমবার একই আদালত ৯ বছর আগে করা নাশকতার এক মামলায় ৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে খালাস দিয়েছেন। মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ অক্টোবর পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ বিশ্বাস বাদী হয়ে নাশকতার অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলাটি করেন।

 

এছাড়া একই সময় একই আদালত ১১ বছর আগে করা যাত্রাবাড়ী থানার আরেক মামলায় বিএনপি জামায়াতের ৬৮ জনকে খালাস দিয়েছেন। মামলাটির সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে এ মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT