দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন নাকি বাদ পড়বেন জেনেই অবসর নিয়েছেন : বলেছেন, হরভজনের

অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন নাকি বাদ পড়বেন জেনেই অবসর নিয়েছেন : বলেছেন, হরভজনের

স্পোর্টস ডেস্ক,২৫ ডিসেম্বের (দেশপ্রেম রিপোর্ট): অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টের পরেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। প্রশ্ন উঠেছে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন? ভারতের সাবেক স্পিনার হরভজন সিং তেমনটা মনে করেন না। তার মতে, বুঝেশুনেই সরে গিয়েছেন এই অফস্পিনার।

 

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অশ্বিনকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। তিনি অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলেছিলেন, কিন্তু তৃতীয় টেস্টের জন্য ফের বেঞ্চে ছিলেন। ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টে খেলেছিলেন এবং গ্যাবায় একমাত্র স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ছিলেন রবীন্দ্র জাদেজা।

 

দৈনিক জাগরণকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন জানান, ভারতের ইংল্যান্ড সফরের জন্য যেই দুই স্পিনারকে বাছাই করা হবে, তাদের মধ্যে অশ্বিনের নাম থাকবে না। সেই কারণে এই অভিজ্ঞ স্পিনার অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। অশ্বিন বুঝেছিলেন তার জন্য খেলাকে বিদায় জানানোর সময় এসেছে।

 

হরভজন সিং বলেন, ‘তাদের সিদ্ধান্তে আমি হতবাক। চলমান সিরিজের মাঝখানে এত বড় সিদ্ধান্ত আসাটা অবশ্যই বিস্ময়কর। সম্ভবত আমরা তাকে সিডনি এবং মেলবোর্নে দেখতে পাব বলে আশা করছিলাম। কারণ সেখানে স্পিনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের উচিত তার সিদ্ধান্তকে সম্মান করা। ও নিশ্চয়ই খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। সে অনেক বড় বোলার। আমি তার কৃতিত্বকে কুর্নিশ জানাই। সে একজন ম্যাচ উইনার বোলার। সে ভারতের হয়ে অনেক ম্যাচ জিতেছে। আমি তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।’

 

হরভজন মনে করেন, অশ্বিন বুঝতে পেরেছিলেন ম্যানেজমেন্ট তার থেকে এই মুহূর্তে ওয়াশিংটন সুন্দরকে বেশি প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, ‘এদিক-ওদিক থেকে যা শুনছি, তাতে হয়তো অশ্বিন বুঝতে পেরেছিল তার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে প্রাধান্য দেওয়া হবে। ইংল্যান্ডে পাঁচটি ম্যাচ খেলতে হবে, যেখানে মাত্র দু’জন স্পিনার যাবে, সেই স্পিনার কারা হবে, এমন অনেক কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি শুধু বলতে পারি এই সিদ্ধান্তটি তার পক্ষে এত সহজ ছিল না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT