দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যে কথা ভুলতে চাইলেও ভোলা যায় নাঃ অপু

যে কথা ভুলতে চাইলেও ভোলা যায় নাঃ অপু

বিনোদন ডেস্ক, ২৬ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা। তাদের কোলজুড়ে আসে আব্রাম খান জয়। এরপরই সব ওলটপালট হয়ে যায় তাদের জীবনের।

 

২০১৭ সালের ১০ এপ্রিল হঠাৎ করেই পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনেত্রী জানান, তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর এ বিয়ে নিয়ে বহু জলঘোলা হয়েছে। কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অপু বিশ্বাসকে ডিভোর্স দেন শাকিব।

দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এ তারকা জুটি। যদিও এসব ঘটনা এখন পুরোনো। তবু মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু বিশ্বাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এ অভিনেত্রী। তিনি বলেন, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব।

সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানান— তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছেন। আমি বললাম, মানে কি? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সেই পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল।

তিনি বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারারাত বাসে চড়ে সেখানে গিয়েছিল শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম— তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেলেন, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন।

অভিনেত্রী বলেন, শাকিব অনেক সহজ-সরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে, সেদিনের একটা কথা এখনো কানে বাজে। শাকিব হুট করেই আমাকে বলে— চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলব, কীভাবে সম্ভব? এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব।

শাকিবের সঙ্গে প্রেম নিয়ে পরিবারের সঙ্গে দ্বিমত ছিল কিনা সেই প্রসঙ্গে অপু বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেন বলে জানান এ অভিনেত্রী।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে সংসার ভাঙার পর অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর সেই সংসারও ভেঙে যায় অভিনেতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT