দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অতর্কিত আসাদপন্থিদের হামলায় সিরিয়ায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

অতর্কিত আসাদপন্থিদের হামলায় সিরিয়ায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় দেশটির বিদ্রোহী-নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

 

স্থানীয় সময় মঙ্গলবার ভূমধ্যসাগরীয় শহর তারতুসের কাছাকাছি হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সাইদনায়া কারাগারে বিদ্রোহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

 

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, সংঘর্ষে তিনজন বিদ্রোহীও নিহত হন।

 

সম্প্রতি আলাউয়ি উপাসকদের একটি মাজারে কথিত হামলার একটি ভিডিও প্রচারিত হলে প্রতিবাদ করে জবাবদিহির আহ্বান জানায় বিক্ষোভকারীরা। কিছু আলাউয়ি অঞ্চলে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সম্প্রদায়ের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন যে নতুন কর্তৃপক্ষ তাদের ধর্মীয় প্রতীক রক্ষায় যথেষ্ট কাজ করছে না। এর পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

 

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাজারে হামলার ভিডিওটি পুরনো। গত নভেম্বরের শেষে আলেপ্পোর বিদ্রোহী অভিযানের অংশ হিসেবে ওই হামলার ঘটনা ঘটে।

 

এদিকে তারতুস এবং লাতাকিয়া শহরসহ আসাদের জন্মস্থান কারদাহতেও বিক্ষোভ হচ্ছে। সিরিয়ায় সংখ্যালঘু আলাওয়িত সম্প্রদায়ই আসাদ পরিবারের রাজনৈতিক ও সামরিক বাহিনীর মূল ভিত্তি হওয়ায়, সাম্প্রতিক সময়ে এই সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

 

উল্লেখ্য, ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মাধ্যমেই অবসান হলো সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের। যেখানে আসাদের বাবা হাফিজ আল আসাদ প্রায় ৩০ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং ২৪ বছর শাসন করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

 

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশে এখন ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখার প্রতিশ্রতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT