দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, রিশাদ, হাসানরা : শেখ মেহেদী সেরা ১০-এ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, রিশাদ, হাসানরা : শেখ মেহেদী সেরা ১০-এ

স্পোর্টস ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): চলতি বছরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও বাকি দুই ফরম্যাটে সফল টাইগাররা। বিশেষ করে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। তারই প্রভাব পড়েছে এবার র‌্যাঙ্কিংয়ে।

 

ক্যারিবীয়ান সফরে টেস্ট সিরিজ ভাগাভাগির পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টি-টোয়েন্টি আবার ওয়েস্ট ইন্ডিজের প্রিয় ফরম্যাট। সেন্ট ভিনসেন্টে সেই ফরম্যাটেই টাইগাররা দাপট দেখাল। ৩ ম্যাচের সিরিজ জিতে নিল ৩-০ ব্যবধানে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এটাই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের হোয়াইটওয়াশের ঘটনা।

 

ওয়েস্ট ইন্ডিজের ডেরায় তাদের নাকানি চুবানি খাওয়ানোর নায়ক শেখ মেহেদী। মাত্র ৫.৭৫ গড় ও ৪.১৮ ইকোনমিতে ৮ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতেও করেছিলেন গুরুত্বপূর্ণ ৩৭টি রান। সিরিজসেরা হয়ে তাৎক্ষণিক তার পুরস্কার পান ৩০ বছর বয়সি অলরাউন্ডার। আরও একটা সুখবর পেয়েছেন তিনি।

 

৩ ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৩ ধাপ এগিয়ে এবার টি-টোয়েন্টি বোলারের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকে গেলেন মেহেদী। ১০ নম্বরে উঠা মেদেহীর রেটিং পয়েন্ট ৬৩৬। তার পরই আছেন তাসকিন আহমেদ। উইন্ডিজে ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করা পেসার ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন, তার রেটিং পয়েন্ট ৬৩০।

 

সবচেয়ে বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও তানজিম আহমেদ সাকিব। ২৩ ধাপ আগানো মাহমুদ ২৪, ২১ ধাপ আগানো রিশাদ ১৭ ও ১৬ ধাপ আগানো তানজিম উঠেছেন ৪৬ নম্বরে। একই সিরিজে বল হাতে ৩ উইকেট নেয়া রোস্টন চেজ ১১ ধাপ এগিয়ে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

 

৫ ধাপ পিছিয়ে শরিফুল ইসলাম নেমে গেছেন ৮০ নম্বরে। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT