দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অস্ট্রেলিয়া বড়দিনে বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করলো

অস্ট্রেলিয়া বড়দিনে বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করলো

স্পোর্টস ডেস্ক, ২৭ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): ২৫ ডিসেম্বর পালন করা হয় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বড়দিনের পরদিনটা পরিচিত বক্সিং ডে নামে। অস্ট্রেলিয়ার জন্য বক্সিংডে টেস্ট রীতিমত ঐতিহ্য বহন করে। এবারের বক্সিংডে তে তাদের প্রতিপক্ষ ভারত।

 

চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে মেলবোর্নে ৪র্থ ম্যাচ শুরু হচ্ছে বড়দিনের ঠিক পরদিনে। চতুর্থ টেস্ট শুরুর একদিন আগেই একাদশ প্রকাশ করেছে অজিরা। যেখানে একাদশে আনা হয়েছে দুইটি পরিবর্তন।

 

বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের দিন চতুর্থ টেস্টের একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টের জন্য অজি ব্যাটসম্যান ট্রাভিস হেডের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে চতুর্থ টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

 

অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হেড। যার কারণেই তাকে একাদশে জায়গা দেয়া হয়েছে। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ট্রাভিস হেড। ৩ টেস্টের ৫টি ইনিংসে ৮১.৮০ গড়ে তিনি করেছেন ৪০৯ রান। সিরিজে এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন হেড।

 

এদিকে ন্যাথন ম্যাকসুইনির জায়গায় উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে স্যাম কনস্টাসকে। ১৯ বছর বয়সি এই ওপেনারের অভিষেক হচ্ছে মেলবোর্ন টেস্টে। আরেকটি পরিবর্তন অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটে। ইনজুরির কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। তার জায়গা দলে ফিরেছেন স্কট বোল্যান্ড।

 

চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ

 

উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT