দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
অভিনেত্রী জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’যেসব সিনেমা হলে চলবে

অভিনেত্রী জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’যেসব সিনেমা হলে চলবে

বিনোদন ডেস্ক,২৭ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): অভিনেত্রী জয়া আহসান। দেশের প্রেক্ষাগৃহে বছরটা শুরু হয়েছিল তার ‘পেয়ারার সুবাস’ দিয়ে। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল নুরুল আলম আতিকের এই ছবিটি। এবার বছর শেষে ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার ‘নকশীকাঁথার জমিন’ সিনেমা। এরইমধ্যে কোন কোন সিনেপ্লেক্সে এটি প্রদর্শীত হবে তার তালিকা জানা গেছে।

 

অভিনেত্রী জয়া আহসান জানান, রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, (মিরপুর), স্টার সিনেপ্লক্স- বলি আর্কেড, (চট্টগ্রাম), লায়ন সিনেমাস- (কেরানীগঞ্জ), সিনেস্কোপ- নারায়ণগঞ্জে এটি মুক্তি দেওয়া হচ্ছে। এই তালিকা আরও বৃদ্ধি পেতে পারে।

 

‘নকশীকাঁথার জমিন’ পরিচালনা করেছেন আকরাম খান। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।

 

এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT