দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন হলো

মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন হলো

স্পোর্টস ডেস্ক, ২৮ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এর ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০-২৭ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবির নায়েক মো. তারিকুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

 

এর আগে গত ২৫ ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ শুরু হয়। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল এবং জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলসহ মোট ০৬টি দল অংশগ্রহণ করে।

 

প্রতিযোগিতায় গত ২৬ ডিসেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-০৬ গোলের ব্যবধানে টিম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। একই দিন সন্ধ্যায় বিজিবি ৩৩-১৮ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে।

 

এরই ধারাবাহিকতায় আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসারের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT