দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিলেট মাশরাফীর বিপিএলে খেলা নিয়ে যা বললো

সিলেট মাশরাফীর বিপিএলে খেলা নিয়ে যা বললো

স্পোর্টস ডেস্ক, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অধিকাংশই ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন। তবে সিলেট স্ট্রাইকার্স শিবিরে অনুপস্থিত একজন গুরুত্বপূর্ণ নাম—মাশরাফী বিন মোর্ত্তজা।

 

সাবেক এই অধিনায়ক বর্তমানে বিপিএলে খেলার মতো পর্যাপ্ত ফিট নন। যদিও সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, মাশরাফি ফিটনেস ফিরে পেলে তাকে দলের বিবেচনায় রাখা হবে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ ইমন বলেন, ‘মাশরাফী এখনো স্কোয়াডে আছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি ফিট থাকে এবং খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে, তাহলে অবশ্যই তাকে আমরা দলে রাখব।’

 

মাশরাফী সর্বশেষ মাঠে নামেন এ বছরের এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেন। অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সিলেট স্ট্রাইকার্স তাকে দলে ভেড়ালেও এখন তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

কোচ ইমন আরও বলেন, ‘মাশরাফীর ফিটনেস নিয়ে আমরা কথা বলছি। প্রস্তুত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে যতক্ষণ পর্যন্ত ও ফিট না হয়, আমরা অন্য কাউকে বিবেচনা করব না।’

 

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের নাম আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইমন। দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে। এখন দেখার বিষয়, মাশরাফী এই আসরে অংশ নিতে পারবেন কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT