দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শাহবাগে আবারো সড়ক অবরোধ ট্রেইনি চিকিৎসকদের : জনগনের ভোগান্তি চরমে

শাহবাগে আবারো সড়ক অবরোধ ট্রেইনি চিকিৎসকদের : জনগনের ভোগান্তি চরমে

ঢাকা, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবারে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা আবারো রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মাসিক বেতন ভাতা ৫০ হাজার করার দাবিতে চলছে এই আন্দোলন। আর এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারী সাধারণ জনগণ। সম্প্রতি তাদের বেতন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করা হয়। কিন্তু সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করেছেন তারা। এর আগেও মাসিক বেতন বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ট্রেইনি চিকিৎসকরা।

 

রবিবার বিকাল চারটার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মুনসুর জানিয়েছেন, ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চিকিৎসকরা। তারা এখনও সেখানে আছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

 

এদিকে চিকিৎসকদের সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে ওই মোড় দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েন এসব সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।

 

অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যানচলাচল বন্ধ। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT