দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শেরপুরের ভাতশালা এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : নিহত বেড়ে ৬

শেরপুরের ভাতশালা এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : নিহত বেড়ে ৬

শেরপুর, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় জোড়া পাম্পের পাশে রিফাত পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। এর মধ্যে তিন নারী ও তিন পুরুষ রয়েছেন। তবে এখনো কারও নাম-পরিচয় জানা যায়নি।

 

এ সময় অটোরিকশার ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে তাদের সহায়তা করেন স্থানীয়রা।

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জুবায়দুল বলেন, রবিবার সাড়ে ১১টার দিকে নকলা থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস রিফাত পরিবহন শেরপুর জেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন নারী ও তিনজন পুরুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT