দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নেতানিয়াহু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নেতানিয়াহু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

 

খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রোববার তার প্রস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

খবরে বলা হয়, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

 

গত মার্স মাসে নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে ২০২৩ সালে একটি পেসমেকার লাগানো হয়েছিল এবং ডাক্তাররা তার হার্টের অনিয়ম সম্পর্কে সতর্ক করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT