দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মাশরাফিরা জানেনা তারা ঈদের নামাজ কোথায় পড়বে?

মাশরাফিরা জানেনা তারা ঈদের নামাজ কোথায় পড়বে?

স্পোর্টস ডেস্ক, ০৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে লন্ডন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ। লন্ডনে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ইস্ট লন্ডন মসজিদে। রিজেন্ট পার্ক সেন্ট্রাল মস্ক-এও হয় বিশাল ঈদ জামাত। তবে, যারা খোলা ময়দানে নামাজ পড়তে চান, তারা চলে যান মাইল অ্যান্ড স্টেডিয়াম বা ইলফোর্ডের পার্কে।

এই চারটি বড় জায়গায় ঈদের নামাজ হলেও, ঈদের আগের দিন মানে দুপুর পর্যন্তও বাংলাদেশ দল জানত না, আজ লন্ডনের কোথায় তারা ঈদুল ফিতরের নামাজ পড়বে। কারণটা হয়তো অনেকেই জানেন, সেটি হলো নিরাপত্তা।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল থাকাকালীন বন্দুক হামলা হয়েছে একাধিক মসজিদে। নিহতের সংখ্যাও অনেক। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক আইসিসি। বিশ্বকাপের বেলায় তা আরও বেশি হওয়াটাই স্বাভাবিক। লন্ডনে কোথায় বাংলাদেশ দলকে ঈদের নামাজ পড়তে নিয়ে যাওয়া হবে, নিরাপত্তার কথা মাথায় রেখেই সেটি যথাসম্ভব গোপন রাখছে আইসিসি ও স্থানীয় নিরাপত্তা সংস্থা।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলছিলেন, ‘আসলে আমরাও এখনো জানি না কোথায় ঈদের নামাজ পড়ব। আইসিসির নিরাপত্তার কড়াকড়ি আছে। তারা সম্ভবত এটা আগে থেকে জানাতে চায় না। আমরা জানতে চেয়েছি, কিন্তু নিরাপত্তা বিভাগ থেকে এখনো কিছু বলেনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT