দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা এই তিন দল লর্ডসে ফাইনালে খেলার জন্য লড়াই করছে

অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা এই তিন দল লর্ডসে ফাইনালে খেলার জন্য লড়াই করছে

স্পোর্টস ডেস্ক, ৩১ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই উইকেটে নাটকীয় জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় দল হিসেবে লর্ডসে ফাইনালে খেলার জন্য লড়াই করছে তিন দল – অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা। বর্তমান চক্রে এখনো বাকি রয়েছে ছয়টি টেস্ট, যার মধ্যে এই তিন দল অংশ নেবে চারটি করে ম্যাচে। এমসিজিতে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ১৮৪ রানের বড় জয়ের পর কেমন দাঁড়াচ্ছে পয়েন্ট টেবিল ও ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা, তা নিয়ে বিশ্লেষণ করা যাক।

 

অস্ট্রেলিয়ার পরিস্থিতি

 

এমসিজিতে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়া নিজেদের ফাইনালে খেলার সম্ভাবনা আরও দৃঢ় করেছে। আগামী সপ্তাহে এসসিজিতে ভারতকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই তারা ফাইনাল নিশ্চিত করবে। তবে এসসিজি টেস্ট ড্র হলে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে অন্তত একটি ড্র প্রয়োজন হবে তাদের।

 

ভারত যদি এসসিজিতে অস্ট্রেলিয়াকে হারায়, তবে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি জয় প্রয়োজন হবে অস্ট্রেলিয়ার, কেননা এতে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৫৫.২৬।

 

ভারতের পরিস্থিতি

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত এমসিজিতে হারের পর নেমে এসেছে তৃতীয় স্থানে। এসসিজিতে জিতলে তারা ৫৫.২৬ শতাংশে পৌঁছাবে। তবে তাদের ফাইনালে ওঠা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের ওপর।

 

যদি অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২-২ সমতায় শেষ হয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দুটি টেস্ট ড্র হয়, তবে ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ের পয়েন্ট শতাংশ হবে ৫৫.২৬। এই ক্ষেত্রে, সিরিজ জয়ের সংখ্যায় এগিয়ে থাকায় (ভারতের ৩, অস্ট্রেলিয়ার ২) ফাইনালে যাবে ভারত। তবে এসসিজিতে হারলে বা ড্র করলেই ভারতের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাবে।

 

শ্রীলঙ্কার পরিস্থিতি

 

দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর শ্রীলঙ্কার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। তাদের ফাইনালে খেলার একমাত্র সুযোগ হলো – অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচই জিততে হবে এবং এসসিজি টেস্ট ড্র হতে হবে। এই সমীকরণে শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ হবে ৫৩.৮৫, যা অস্ট্রেলিয়ার ৫৩.৫১ এবং ভারতের ৫১.৭৫ শতাংশকে ছাড়িয়ে যাবে।

 

ডব্লিউটিসি ফাইনালের দ্বিতীয় স্থান নিশ্চিত করার লড়াইটি ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে। এসসিজি এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর ফলাফলই নির্ধারণ করবে কোন দল লর্ডসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনালে খেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT