দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এক তারিখ এ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

এক তারিখ এ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৯ কোটি হতে পারে বলে জানিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জন জরিপ সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এ বছর বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৯ শতাংশ, যা ২০২৩ সালের চেয়ে সামান্য কম। ২০২৪ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়ে ৭ কোটি ১০ লাখের বেশি হয়েছে। অন্যদিকে ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ কোটি ৫০ লাখ।

২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্মাবে এবং ২ জন শিশুর মৃত্যু হবে বলে জরিপে অনুমান করা হয়েছে।

তবে এই হিসাবে তারতম্য হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে, বছরের ১২ মাসের প্রত্যেকটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহার ভিন্ন ভিন্ন হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে ২৬ লাখ। নতুন বছরের প্রথম দিনে দেশটির মোট জনসংখ্যা হতে পারে ৩৪ কোটি ১০ লাখ।

২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একটি শিশু জন্ম নিবে। অন্যদিকে প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে অনুমান ইউএস সেন্সাস ব্যুরোর।

আন্তর্জাতিক অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২৩.২ সেকেন্ডে একজন করে বৃদ্ধি পেতে পারে। আর জন্ম, মৃত্যু ও অভিবাসন মিলিয়ে প্রতি ২১.২ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে একজন।

২০২০ সালের পর ২.৯ শতাংশ হারে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় ৯৭ লাখ। ২০১০ এর দিকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ, যা ১৯৩০-এর দশকের পর সর্বনিম্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT