দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গত বছরে একটি ওয়ানডেতেও জয় পায়নি ভারত

গত বছরে একটি ওয়ানডেতেও জয় পায়নি ভারত

স্পোর্টস ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  দেখতে দেখতে আরেকটি বছর কেটে গেল। ২০২৪ সালটা ভারতের জন্য ভালো-খারাপে মিশেল। এ বছর ভারত রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির গড়ে; কিন্তু বছরের শেষ সময়টা ভালো কাটেনি টিম ইন্ডিয়ার।

বছরের শুরুতেই ছিল দক্ষিণ আফ্রিকা সিরিজ, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত শর্মার অধিনায়কত্বে জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপ শেষেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা।

এরপর অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে, তিনি অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত কোনো সিরিজই হারেননি। তার দলে সাঞ্জু স্যামসনরা ভালোই খেলছেন।

তবে ভারতীয় দল কয়েক দশক পর শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হেরে যায়। এরপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে জিতলেও রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই ভারত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে জয় পেলেও টানা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায়।

চলতি বছরে ভারত ১৫ টেস্টে অংশ নিয়ে ৮টিতে জয় পেয়েছে। হেরেছে ৬টিতে। তবে পুরো বছরে ভারত তিনটি ওয়ানডে খেলে একটিতেও জয় পায়নি। দুটিতে হেরে যায়, একটি ম্যাচ টাই হয়।

২০২৪ সাল ভারতের জন্য ভালো মন্দে কাটলেও ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ জয়ের সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এছাড়াও রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। আগস্ট মাসে বাংলাদেশে ৩ ম্যাচের টি-টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT