দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতকে বাঁচানো নীতিশের নাম অনার বোর্ডে

ভারতকে বাঁচানো নীতিশের নাম অনার বোর্ডে

স্পোর্টস ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  দল তখন ধুঁকছিল। অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে মোটাদাগে ব্যর্থ হয়েছিল ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা-বিরাট কোহলিরা যখন উইকেট ছুঁড়ে মাথা নিচু করে ফিরছিলেন, তখনই মেলবোর্নে বুক চিতিয়ে লড়েছেন নীতিশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে ফলো অনে পড়তে যাওয়া ভারতকে রক্ষা করেছিলেন তিনি। হাঁকিয়ে ছিলেন দাপুটে এক সেঞ্চুরি। নীতিশের ব্যাটে মান রক্ষা হলেও জয় আসেনি ভারতের। তবে তরুণ ব্যাটিং অলরাউন্ডার পেয়েছেন বড় পুরস্কার।

 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে) প্রথমবার নেমেই সেঞ্চুরি হাঁকানো নীতিশ বসেছেন মাঠটির অনার বোর্ডে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ টেস্টটিতে বল হাতে দাপট দেখানো জশপ্রিত বুমরাহও পেয়েছেন একই সম্মান। মেলবোর্নের ‘অনার বোর্ডে’ খচিত হয়েছে দুজনের নাম।

অনার বোর্ডে নাম ওঠা নীতিশ নতুন করে জাত চিনিয়েছিলেন মেলবোর্নে।

এই টেস্টের আগে সবশেষ পাঁচ ইনিংসে রেড্ডির সংগ্রহ ছিল— ৪১, ২৮, ৪২,৪২ এবং ১৬ রান। দলে টিকে থাকবেন কিনা যখন শঙ্কা দেখা দিচ্ছিল তখনই অস্ট্রেলিয়ায় তৃতীয় কনিষ্ঠতম ভারতীয় টেস্ট ব্যাটার হিসেবে হাঁকান সেঞ্চুরি। এমসিজেতে কামিন্স-স্টার্কদের তোপে যখন ভারতের টপ অর্ডার কুপোকাত, তখন শেষের দিকে নেমে লম্বা পথ পাড়ি দেন নীতিশ। দুর্দান্ত এক সেঞ্চুরিতে রোহিত শর্মাদের ফলো অন করা থেকে বাঁচান। তাতেই আসে অন্যমত সম্মান।

 

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও এই টেস্টে ধুকেছিল ভারত। তবে ব্যতিক্রম ছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে নেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট তোলা বুমরাহ দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর। অস্ট্রেলিয়াকে ২৩৪ রানে থামাতে তোপ দাগেন। অজিদের তটস্থ করে নেন ফাইফার। তাতেই সাদা পোশাকের ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার মাইলফলকও ছুঁয়ে ফেলেন। শেষ হয়ে যাওয়া বছর ভারতের তারকা পেসারকে দুহাত ভরে দিয়েছে। বুমরাহ ১৩টি টেস্ট খেলে নিয়েছেন মোট ৭১টি উইকেট। ভারতের ব্যর্থ হওয়া টেস্টেও তাই পুরস্কৃত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT