দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আবারো বিয়ে করছেন অপু বিশ্বাস

আবারো বিয়ে করছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে! তবে কি নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন ঢালিউড ক্যুইন?

উত্তরটি হচ্ছে হ্যাঁ, নববধূর সাজেই দেখা দিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয়। মূলত একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন। এ জন্যই নববধূর সাজে সেজেছিলেন অপু বিশ্বাস।

সম্প্রতি রাজধানীর যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরুর ঘোষণা দেয়। এ উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে মডেল হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য। এ বিজ্ঞাপনের জন্যই বিয়ের সাজে সেজেছিলেন। আর সেই সাজে মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছে। ঢালিউড ক্যুইনকে নববধূর সাজে ফুটিয়ে তোলার জন্য স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল।

প্রসঙ্গত, ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায়ই শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন অপু বিশ্বাস। বিশেষ করে দাম্পত্যজীবনে চিত্রনায়ক শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে। যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT