দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সহজেই ধূমপান ত্যাগ ‘স্মার্ট ওয়াচে’

সহজেই ধূমপান ত্যাগ ‘স্মার্ট ওয়াচে’

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০২ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): ‘স্মার্ট ওয়াচে’ সহজ হবে ধূমপান ত্যাগ-এমনটাই বলছে নতুন গবেষণা। গবেষকরা এমন একটি মোশন সেন্সর তৈরি করছে যা হাতের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম। যখন কেউ সিগারেট ধরাবে তখনই কাজ করবে সেই মোশন সেন্সর।

স্ক্রিনে দেখা যাবে সতর্কতা ফ্ল্যাশ। এরপর ধূমপায়ীর উদ্দেশে পাঠানো হবে বার্তা। এমনকি ডিভাইসটিতে এক ধরনের কম্পনও শুরু হবে। ফলে মনের অজান্তে কেউ ধূমপান করতে চাইলেও সতর্ক হয়ে যাবে। বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

আধুনিক ডিভাইসটির সতর্কবার্তায় লেখা থাকবে-‘ধূমপান বন্ধ করা আপনাকে আরও সহজে শ্বাস নিতে দেয়। এটি ছেড়ে দেওয়া ভালো।’ এমনকি কোনো একদিনে কতগুলো সিগারেট সেবন করা হয়েছিল সেগুলোর সব তথ্যও দেখা যাবে।

ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা বিশ্বাস করেন, তাদের অ্যাপটি পূর্ণরূপে একটি স্মার্ট ওয়াচ। এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই। একই বিশ্ববিদ্যালয়ের তামাক ও অ্যালকোহল গবেষণা গ্রুপের ক্রিস স্টোন বলেছেন, ‘মানুষ স্মার্ট ওয়াচটি পছন্দ করে। তারা ধূমপান করার সময় এটি একটি বার্তা প্রদানের ধারণা পছন্দ করে। অতএব, আমরা যদি এটিকে ভালোভাবে ব্যবহার করি তবে আমাদের প্রচেষ্টা আরও সফল হওয়ার সুযোগ রয়েছে।

স্টোন আরও বলেন,  ‘আমরা চাই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনুন।’

জেএমাইআর ফরম্যাটিভ রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণায়, স্মার্ট ওয়াচ অ্যাপটি ধূমপান ত্যাগ করতে আগ্রহী ১৮ জনের ওপর পরীক্ষা করা হয়েছিল। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৭০ বছরের মধ্যে ছিল। তারা ডান হাতে দিনে ১০টিরও বেশি সিগারেট ধূমপান করত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT