দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সবার কাছে ভালোবাসা চাইলেন সাবেক হার্দিকপত্নী

সবার কাছে ভালোবাসা চাইলেন সাবেক হার্দিকপত্নী

বিনোদন ডেস্ক, ০২ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পেরিয়েছে ২০২৪। ভেঙেছে সংসার। বছরটা ভালো যায়নি। মন ভাঙলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন। কিন্তু বিচ্ছেদের পরও কাজ শুরু করেছেন। তবে ২০২৪ বিচ্ছেদের হলেও পছন্দের বছর বলেও জানিয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সাবেক পত্নী সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ। কিন্তু নতুন বছর ২০২৫ নিয়ে আরও অনেক বেশি আশাবাদী তিনি। এই নতুন বছরটা আরও ভালো কাটবে বলে আশাবাদী এ সাবেক হার্দিকপত্নী।
সম্প্রতি ছেলে অগস্ত্যের সঙ্গে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন নাতাশা। সেখানেই নিজের ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ২০২৪ নাকি অনেক কিছু শিখিয়েছে মডেলকে।
নাতাশা লিখেছেন— ২০২৪, তোমাকে খুব ভালো লেগেছে আমার। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, যার জন্য আমি কৃতজ্ঞ থাকব। তিনি বলেন, প্রার্থনা করি, ২০২৫ যেন শান্তি, আনন্দ ও ভালোবাসা নিয়ে আসে জীবনে।
উল্লেখ্য, ২০২০ সালে ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেছিলেন নাতাশা স্তানকোভিচ। তাদের কোলে আসে প্রথম সন্তান অগস্ত্য। ২০২৩ সালে ফের হিন্দু ও খ্রিস্টমতে বিয়ে সেরেছিলেন তারা। কিন্তু ২০২৪ সালে সেই দাম্পত্যে চিড় ধরে। জুলাইতেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। এরপরেই একাধিক কটাক্ষ ধেয়ে এসেছিল নাতাশার দিকে।
কিছু দিনের জন্য ছেলেকে নিয়ে সার্বিয়ায় চলে গিয়েছিলেন এ মডেল। তার পর হাতে কাজ নিয়ে ভারতে ফিরে আসেন। একটি মিউজ়িক ভিডিওর কাজও সেরেছিলেন তিনি। তবে এর মধ্যেই একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নাতাশা। একটি পোস্টে তিনি লিখেছিলেন—ভালোবাসা ধৈর্যশীল। ভালোবাসা দয়ালু। তার মধ্যে কোনো হিংসা নেই, জাহির করার প্রবণতাও নেই। ভালোবাসা কাউকে পরিত্যাগ করে না। ভালোবাসা রক্ষা করে, বিশ্বাস করতে শেখায়, আশা জাগায় এবং সবসময় আগলে রাখে। ভালোবাসা কখনো হারে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT