দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নতুন রুপে তালেবান-পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ

নতুন রুপে তালেবান-পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): আফগানিস্তানের খোস্ত প্রদেশে ফের পাকিস্তানের সীমান্ত রক্ষীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। এতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৩ জানুয়ারি) খামা প্রেসের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাত দিয়ে খামা প্রেস বলছে, খোস্ত প্রদেশের আলি শের এবং জাজিয়া ময়দান জেলায় তালেবান বাহিনী ও পাকিস্তান সীমান্ত রক্ষীদের সংঘর্ষ হয়েছে। এসব অঞ্চল বিতর্কিত ডুরান্ড লাইনে অবস্থিত।

তবে সর্বশেষ এই সংঘাত নিয়ে উভয় দেশের কোনো কর্মকর্তাই মুখ খুলেনি। এ ছাড়া এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।

দেশ দুইটির বাহিনীর মধ্যে ক্রমাগত সংঘাতের ফলে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, দেশ দুইটির মধ্যে সম্পর্কে তলানির দিকে যাচ্ছে।

গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অতর্কিত বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে নারী ও শিশুও ছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীও হামলার তথ্য নিশ্চিত করে দাবি করেছে যে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এসব অভিযান চালিয়েছে।

এসব হামলার জবাবে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এরপর থেকে দেশ দুইটির মধ্যে উত্তেজনা চলছেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT