দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার বিয়ে করলেন আরমান মালিক

এবার বিয়ে করলেন আরমান মালিক

বিনোদন ডেস্ক, ০৩ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট):  বছরের শুরুতেই নতুন জীবনে পা রাখলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি দিয়ে এই সুখবর দিয়েছেন নবদম্পতিই।

২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ।

 তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল। দিনের আলোয় পালিত হল বিবাহ-আচার।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আরমান-আশনা।

ক্যাপশনে তারা লেখেন, তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)। ছবিতে দেখা যায়, এক চিলতে রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চার হাত এক করছেন তারা।

বিয়ের জন্য দুজনই বেছে নিয়েছিলেন সাবেক সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না।

অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারেন আরমান ও আশনা।

জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT