দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অবসর ইস্যুতে মুখ খুললেন রোহিত শর্মা

অবসর ইস্যুতে মুখ খুললেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক, ০৪ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না, নেতৃত্বেও পড়েছিল ভাটা। সবমিলিয়ে দুদিক থেকে কোণঠাসা হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। বিপদ বাড়াননি ভারতের। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টের আগে জানিয়ে দেন, ‘যারা যোগ্য তারাই খেলুক।’ এরপর থেকেই বিস্তর জল্পনা। বিশ্লেষক থেকে সাবেকরা রোহিতের শেষও দেখে ফেলেছিলেন। ভারতের একাধিক গণমাধ্যম লিখেছে, ক্রিকেটাই ছেড়ে দেওয়া উচিত রোহিতের।

চারদিকে এত যখন আলোচনা-সমালোচনা, তখন নিজেই সবকিছু খোলাশা করেছেন রোহিত। সিডনি টেস্টে কেন তিনি নেই, টেস্টে অবসর নেবেন কিনা অথবা অধিনায়কত্ব ছাড়বেন কি করবেন— সব প্রশ্নের উত্তর স্টার স্পোর্টসকে দিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক। দ্য হিটম্যান জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিতে যথেষ্ট পরিণত এবং খেলা ছেড়ে এত দ্রুতই পালিয়ে যাচ্ছেন না।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় রোহিত দিয়েছেন লম্বা সাক্ষাৎকার। সেখানে ভারতের  ওপেনার জানান, দলের স্বার্থ চিন্তা করেই নিজেকে বিশ্রামে দিয়েছেন তিনি, ‘অবসর নিচ্ছি না। খেলা ছেড়ে পালিয়েও যাচ্ছি না। আজ ব্যাট চলছে না। কোনও নিশ্চয়তা নেই যে পাঁচমাস পরেও ব্যাট চলবে না। দুই মাস পরে ব্যাট চলবে না। আমরা ক্রিকেটে দেখেছি যে, প্রতি মিনিটে জীবন বদলে যায়। আমি এই ম্যাচের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছি।’

বোর্ডার-গাভাস্কার ট্রফির এই ম্যাচটি রোহিতদের জন্য বাঁচা কি মরার। জিতলে সিরিজ বাঁচবে, বেঁচে থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা। হারলে সব হারাতে হবে। শেষ ৯ ম্যাচে রান করতে ধুঁকতে থাকা রোহিত তাই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদেরও একহাত নিয়েছেন, ‘যারা কলম নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন, তারা কী লিখলেন— তাতে আমাদের জীবন বদলে যাবে না। ওরা ঠিক করবেন না আমরা খেলব কিনা, নেতৃত্বে থাকব কিনা। আমি পরিণত। দুই ছেলের পিতা। তাই দলের স্বার্থে আমার যেটা সঠিক মনে হয়েছে, সেটাই করেছি। কেননা দিনের শেষে দলকে ম্যাচ জেতানোটাই আসল কথা। নিজের পারফর্ম্যান্স নয়।’

বেশ কিছু ভারতের গণমাধ্যম জানিয়েছে, রোহিত বিশ্রাম নেননি, তাকে বাদ রেখেছে গৌতম গম্ভীরের দল। কোনো কোনো মিডিয়া বলেছে, বিশ্রাম নিয়েছেন তবে ফিরছেন না আর। অধিনায়ক হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে কেন নিজেকে সরিয়ে নিয়েছেন, সেই ব্যাখাও শুনিয়েছেন রোহিত, ‘মেলবোর্ন টেস্টের পরে কোনও সিদ্ধান্ত নিইনি। সবাই নববর্ষের আবহে ছিল। তাই সেই সময় এই নিয়ে আলোচনা করিনি। এখানে (সিডনিতে) এসে কোচ ও নির্বাচকদের বলি যে, আমি রান পাচ্ছি না। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা ফর্মে রয়েছে তাদের মাঠে নামানো উচিত। টিম ম্যানেজমেন্ট আমার সিদ্ধান্তকে সমর্থন করে। বলে, তুমি এতদিন ধরে খেলছ। তুমি ক্যাপ্টেন। যা ভালো বুঝবে সেটাই করো।’

রোহিতের অবর্তমানে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জাশপ্রিত বুমরাহ। সিডনি টেস্টে ভারত ব্যাটিংয়ে খারাপ করলেও বোলিংয়ে পুষিয়ে দিচ্ছে। ১৮৫ রানে প্রথম ইনিংসে থামার পর প্যাট কামিন্সদের ৯ উইকেট ১৬৬ রানেই নিয়ে নিয়েছে বুমরাহ-সিরাজরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT