দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অশালীন নাচ, তোপের মুখে: উর্বশী রাউতেলা

অশালীন নাচ, তোপের মুখে: উর্বশী রাউতেলা

বিনোদন ডেস্ক, ০৪ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): এ মুহূর্তে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলছেন মডেল। ৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচেই এ ঝড়ের সমালোচনার মূল কারণ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের সেই অশালীন নাচের একটি গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, সেই গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। শুধু নাচের দৃশ্যই নয়, অভিনেতা নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে।

বর্ষীয়ান অভিনেতা নন্দমুরির বয়স এখন ৬৪ বছর। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ৩০। কীভাবে কন্যার বয়সি নারীর সঙ্গে এমন নাচছেন এ অভিনেতা? এমন প্রশ্ন ধেয়ে আসছে নন্দমুরির দিকেও। ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলছেন নেটিজেনরা।

এই নাচের ভিডিও দেখে এক নেটিজেন লিখেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য। আরেক নেটিজেন লিখেছেন—অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। আবার কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

‘ডাকু মহারাজ’ নামের এ ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন অভিনেতা ববি দেওল, দুলকার সালমান, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়সহ আরও অনেকে। আগামী ১২ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT