দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

ঢাকা, ০৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে বিভিন্ন দাবিতে অবস্থানের সময় এ ঘটনা ঘটে। পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

 

ওসি বলেন, প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে গেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মঙ্গলবার তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

 

দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সঙ্গে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT