দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শ্রীনগরে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও শিক্ষকদের কর্মবিরতি পালনের ঘোষনা 

শ্রীনগরে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও শিক্ষকদের কর্মবিরতি পালনের ঘোষনা 

সুলাইমান মুন্সী-শ্রীনগর (মুন্সিগঞ্জ),০১ জানুয়ারী ২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট):  শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও শিক্ষকদের কর্মবিরতি পালনের ঘোষনা দেয়া হয়েছে।

১জানুয়ারী বুধবার বেলা ১১টায় শ্রীনগর  উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়ের আয়োজনে ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করে এবং দোষীদের শান্তি দাবি করে মানববন্ধন শেষে  শিক্ষকরা কর্মবিরতি পালনের ঘোষনা দেন।

এসময়  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও তিন-শতাধিক ছাত্রছাত্রী।

গত ৩১ ডিসেম্বর  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশকালে উপজেলা বিএনপি নেতা বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষকলীগ নেতা হেলাল, যুবলীগ নেতা হাবিব, লায়ন সজিব ও ছাত্রলীগ নেতা রাতুলসহ আরো কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে এসে বাহারকে এডহক কমিটির আহবায়ক ও মোয়াজ্জেম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিতে বলে।

এসময় অভিভাবক সদস্য এম কে কাউসার খান বাদল ও সাবেক শিক্ষা অফিসার নাসির উদ্দিনসহ অন্যান্যরা প্রতিবাদ জানায়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বিদ্যালয় থেকে নিজ নিজ বাড়ী যাওয়ার সময় মদনখালী এলাকায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে পেয়ে বাহারের নেতৃত্বে কাউসারসহ অজ্ঞাতনামা ১০-১২ জন শিক্ষকের উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারী পিটিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT