দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সিলেট পর্বে এসে ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার জেসন রয়

সিলেট পর্বে এসে ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার জেসন রয়

স্পোর্টস ডেস্ক, ০৮ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসরের ঢাকা পর্ব শেষ করে এখন শুরু হয়েছে সিলেট পর্ব। ঢাকা পর্বের ব্যর্থতা ভুলে দলগুলো সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে মরিয়া। ঢাকা পর্ব শেষে সিলেট পর্বে এসে ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার জেসন রয়।

 

সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেটে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি। তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন চিত্রনায়ক এবং ঢাকা ক্যাপিটালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর ইমন।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে তুমুল জনপ্রিয় ক্রিকেটার জেসন রয়। মারকুটে এই ব্যাটার এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। সাইম আইয়ুব না আসার কারণে ঢাকার ওপেনিং বর্তমানে কিছুটা নড়বড়ে। সেখানে স্বস্তি ফিরতে পারে রয়ের সংযোজনে। এছাড়া ড্রাফটে অবিক্রীত দেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।

 

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রংপুরের বিপক্ষে সিলেট পর্বের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা আছে ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যানের।

 

এদিকে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচের মধ্যে সবকটিতে হেরে টেবিলের একদম তলানিতে রয়েছে ঢাকা। আজকে তারা নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT