দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সুপারষ্টার হৃতিকের তিনটি সিনেমা এ বছর মুক্তি পাচ্ছে

সুপারষ্টার হৃতিকের তিনটি সিনেমা এ বছর মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক, ১০ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): চলতি বছরে মুক্তি পেতে চলেছে হৃতিকের তিনটি সিনেমা। যেখানে তার পাশাপাশি জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি এবং আলিয়া ভাটকে অভিনয় করতে দেখা যাবে।

 

ওয়ার ২: হৃতিক রোশন তার অ্যাকশন লুক, চমৎকার নাচের ভঙ্গি এবং ভিন্ন ধারার স্টাইল দিয়ে ‘ওয়ার’ সিনেমায় কবির চরিত্রে ভক্তদের মুগ্ধ করেছিলেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা ছিলেন টাইগার শ্রফ।

 

এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘ওয়ার ২’তে ফিরে আসতে চলেছেন হৃতিক। যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সিনেমাটির শুটিং ফেব্রুয়ারি ২০২৪ সালে শুরু হয়েছিল এবং এটি ২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে।

 

কৃষ ৪: হৃতিক রোশন যখন বি-টাউনে তার ভারতীয় সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি কৃষ নিয়ে এসেছিলেন, তখন তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

 

সিনেমাটির সাফল্যে হৃতিকের ক্যারিয়ার উত্থান তো ঘটেই এবং দর্শকরাও ছবিটির সব কিস্তি ভীষণভাবে উপভোগ করেছিলেন। তবে নতুন বছরে ভক্তদের চমকে দিয়ে আসতে চলেছে ‘কৃষ ৪’ সিনেমা।

 

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, ওয়ার ২ এর শুটিং শেষ করার পর হৃতিক ২০২৫ সালের গ্রীষ্মে কৃষ ৪ শুটিং শুরু করবেন। সিনেমাটি পরিচালনা করবেন আগ্নিপথ সিনেমার পরিচালক করণ মালহোত্রা এবং অভিনেতার বাবা রাকেশ রোশন প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। সিনেমাটির শুটিং মুম্বাই এবং ইউরোপের কিছু অংশে করা হবে। তবে সিনেমা ২০২৫ সালে মুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। চলচ্চিত্রটিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করবেন নোরা ফাতেহি, প্রীতি জিনতা, নাসির উদ্দিন শাহসহ আরও অনেকে।

 

আলফা: পাঠান, টাইগার এবং ওয়ার সিরিজের পর যশরাজ ফিল্মস তার স্পাই ইউনিভার্সকে আরও সম্প্রসারণ করতে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে মুক্তি পেতে চলেছে ‘আলফা’ সিনেমা। ছবিটির প্রধান চরিত্রে আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ থাকলেও সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ক্যামিও চরিত্রটি নিয়ে। যেখানে হাজির হবেন হৃতিক রোশন।

 

পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, হৃতিক ২০২৪ সালের ৯ নভেম্বর মুম্বাইয়ে আলফার শুটিং শুরু করেন। তিনি আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে অ্যাকশন-প্যাকড সিকোয়েন্স শুটিংয়ের আগে তিন দিনব্যাপী কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, পরিচালক শিব রাওয়াইল এবং প্রযোজক আদিত্য চোপড়া অভিনেতার জন্য একটি বিশেষ অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন

 

করেছেন, যাতে দর্শকদের জন্য একটি স্মরণীয় সিনেমাটিক মুহূর্ত তৈরি করা যায়। সিনেমাটি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT