দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ওয়ান্ডার ওম্যান হতে চান আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি

ওয়ান্ডার ওম্যান হতে চান আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক, ১০ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। তার যাত্রা মডেলিংয়ের মাধ্যমে শুরু হলেও, বর্তমানে তিনি নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। সম্প্রতি মাহি তার অভিনয়কে নতুনমাত্রা দিতে চাওয়ার

 

কথা প্রকাশ করেছেন। বড় পর্দায় সুপার হিরো বা শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী, যে চরিত্র তাকে অনুপ্রেরণা জোগায়— ওয়ান্ডার ওম্যান।

 

এক সাক্ষাৎকারে মাহি জানান, ‘কভিডের পর আমি নাটকে আসি। এর আগে মডেলিং করতাম। কিন্তু গার্লস স্কোয়াড নামক ধারাবাহিকে কাজ করার পর ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করি। তারপর থেকে নাটকে অভিনয়ের সুযোগ বেড়ে যায়।’ এর পর থেকে বিভিন্ন নাটকে অভিনয় করার সুযোগ আসতে থাকে আমার কাছে।

 

তিনি আরও বলেন, আমার আসলে নাটকে হুট করেই আসা। নাটকে আসার জন্য আমার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। তবে এখন আমি চ্যালেঞ্জ অনুভব করছি। কারণ ভক্তরা আমার কাছ থেকে আরও ভালো অভিনয় দেখতে চায় নাটকে। এজন্য আমি এখন ভালো গল্প খুঁজছি , ভালো স্ক্রিপ্টে কাজ করতে চাচ্ছি।

 

কেমন চরিত্রে কাজ করতে চান এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আমি ওন্ডার ওম্যান চরিত্রে কাজ করতে চাই। এই টাইপ চরিত্র আমাকে অনুপ্রেরণা জোগায়। কিন্তু বাংলাদেশে এমন চরিত্রে কাজ করা হয় না, এমনকি এ ধরনের গল্পও লেখা হয় না। তবে দেশে যে ধরনের গল্পের প্রচলন রয়েছে সেগুলোর ভেতর থেকে ভালো গল্পের, ভালো একটি চরিত্রে কাজ করতে চাই।

 

বিগত বছর কেমন কেটেছে এমন প্রশ্নে অভিনেত্রী জানান, বিগত বছর তেমন ভালো যায়নি। তার কাছে মনে হয়েছে তাকে কাজে আরও বেশি মনোযোগী হতে হবে। গল্পের চরিত্রে আরও বেশি আত্মস্থ করার দরকার বলে মনে করেছেন এই অভিনেত্রী। তবে ২০২৫ সালে মাহি আরও বেশি অভিনয়ের প্রতি মনোযোগী হবেন বলে আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT