দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বার্সার স্প্যানিশ খেলোয়াড়দের ধর্মঘটের হুমকি

বার্সার স্প্যানিশ খেলোয়াড়দের ধর্মঘটের হুমকি

স্পোর্টস ডেস্ক, ১০ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দানি ওলমো এবং পাউ ভিক্টোরের নিবন্ধন নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত স্বস্তি পেল বার্সেলোনা। স্পেনের হাইয়ার স্পোর্টস কাউন্সিল (সিএসডি) তাদের রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়ার পর, তারা এবার মাঠে নামতে প্রস্তুত। এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনার স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওলমোর খেলার সুযোগ তৈরি হয়েছে।

 

তবে লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি এবং প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

বার্সেলোনা এই রেজিস্ট্রেশন অনুমোদন পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, এটি না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। এমনকি বেশ কয়েকজন স্প্যানিশ খেলোয়াড়ের পক্ষ থেকে ধর্মঘটের হুমকি পর্যন্ত এসেছিল!

 

ইস্পোর্ট৩-এর ‘ওনজে’ পডকাস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, যদি দানি ওলমোকে নিবন্ধন করা না হতো, তাহলে বার্সার স্প্যানিশ খেলোয়াড়রা মার্চের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ডাক প্রত্যাখ্যান করার পরিকল্পনা করেছিলেন।

 

এই খেলোয়াড়দের মধ্যে ছিলেন গাভি, পেদ্রি, কাসাদো, কুবারসি, লামিন ইয়ামাল ও ফেরমিন—যারা সবাই স্পেনের জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ।

 

দানি ওলমো গত ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন, যেখানে তিনি ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন। তাকে রেজিস্ট্রেশন না করার সিদ্ধান্ত বার্সার স্প্যানিশ খেলোয়াড়দের ক্ষুব্ধ করেছিল।

 

জানা গেছে, তারা জাতীয় দলের ডাক প্রত্যাখ্যান করতে সামান্য চোট বা অস্বস্তির কারণ দেখানোর পরিকল্পনা করছিলেন, যাতে স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ওপর চাপ সৃষ্টি করা যায়।

 

তবে শেষ পর্যন্ত সিএসডির সিদ্ধান্তে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে, ফলে বার্সেলোনা শুধু ওলমো নয়, পাও ভিক্টোরকেও দলে রাখতে পারছে।

 

এই সিদ্ধান্তের ফলে বার্সার খেলোয়াড়দের মধ্যে স্বস্তি ফিরলেও, স্প্যানিশ ফুটবলের প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, লা লিগার সভাপতি তেবাস বা স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আরও কোনো পদক্ষেপ নেয় কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT