দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
 ‘আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন : কর্নেল অলি

 ‘আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন : কর্নেল অলি

ঢাকা, ১৩ জানুয়ারী ২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার রাজধানীর মজবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের রাজনীতিবিদদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের ফলেই ৫ আগস্ট হয়েছে।

 

তিনি বলেন, ‘রাজনীতিবিদরা দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র-জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।’

 

অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে এলডিপি সভাপতি বলেন, ‘আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।’

 

কর্নেল অলি বলেন, ‘আমরা যারা বিরোধীদলে ছিলাম অনেকের বিরুদ্ধে ৫শ পর্যন্ত মামলা হয়েছে। ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নিবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কিভাবে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।’

 

তিনি আরও বলেন, ‘আমরাও সংস্কার চাই। তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত ৬ মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিলো। আমি মনে করি তারা অপারগ। তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহা নেই।’

 

এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে বলেও মন্তব্য করেন এলডিপি সভাপতি। বলেন, ‘বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে।’

 

এসময় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT