ঢাকা, ২২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শনিবার সকালে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি বছরের শুরুতে ‘নিম্নমানের’ হওয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিত হলেও এবার আর কোনো সমস্যা নেই। দেশে ও দেশের বাইরে পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত হয়েই এবার বিস্তারিত পড়ুন
২২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে টাকা লেনদেনের সময় পুলিশের এক এসআই ও সাংবাদিকের স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার বিস্তারিত পড়ুন
ঢাকা, ২২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নিম্নমানের ভর্তুকিপ্রাপ্ত গুঁড়া দুধের ওপর অ্যান্টিডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ উন্নীত করা, গোখাদ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করা, আধুনিক কৃষি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিস্তারিত পড়ুন
আজ ২১ জুন শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ১ হাজার ৮১৮ টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব বা অর্থবিত্তের পরিচয়ই বিস্তারিত পড়ুন
২১ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে ধামরাইয়ের ওয়াইল ইউনিয়নের চরসংঘর এলাকায় একটি নির্মাণাধীন মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ইটের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে ধামরাইয়ের ওয়াইল ইউনিয়নের চরসংঘর এলাকায় মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজ বিস্তারিত পড়ুন
২১ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঝিনাইদহ শহর। বৃহস্পতিবার মধ্য রাত। ঘড়ির কাঁটা ১২টা ছাড়িয়েছে। রাস্তার কাজ চলছে। আর তা দেখতে রাস্তায় উৎসুক জনতার ভিড়। কী হচ্ছে? মানুষের এই ঔৎসুক্যের কারণ, রাস্তায় পিচসহ পাথর ঢেলে তা সমান করতে রোলারের স্টিয়ারিং হাতে থাকা ব্যক্তি। তিনি যে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তাকে বিস্তারিত পড়ুন
স্পোর্টস ডেস্ক, ২১ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপে বৃহস্পতিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার ৩৮২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। বড় জুটির পথ তৈরি করেও ভুল সময়ে উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। ভুল সময়ে উইকেট হারানোর আক্ষেপ ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ম্যাচ শেষে মিক্সড জোনে বিস্তারিত পড়ুন
স্পোর্টস ডেস্ক, ২১ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): স্কোরকার্ড বলছে ম্যাচে জয়ী দলের নাম অস্ট্রেলিয়া। কিন্তু এ ম্যাচটা তো হেরেও অনেকের কাছে জিতে গেছে বাংলাদেশ। লক্ষ্য ছিল পাহাড় সমান, সংখ্যায় যেটা ৩৮২। বিশ্বকাপের ৪৪ বছরের ইতিহাসে এত রান তাড়া করে জয়ের নেই কোনো নজির। কিন্তু বড় টার্গেট দেখেও ভয় পায়নি বাংলাদেশ। বিস্তারিত পড়ুন
ঢাকা, ২০ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হলেও, কক্সবাজারসহ আশপাশের অঞ্চলের বন ধ্বংস হয়েছে তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরনির্ভরশীল নয় বাংলাদেশ। বর্তমান বিস্তারিত পড়ুন
ঢাকা, ২০ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীতে ডিক্যাব আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ভুল পদক্ষেপ নিয়েছে। সংস্থাটির উচিত বাংলাদেশের চেয়ে মিয়ানমারকে দিকে বেশি নজর দেয়া। মন্ত্রী আরও বলেন, মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে জেনেভা কনভেশন গুরুত্ব হারাবে। বিস্তারিত পড়ুন