ঢাকা, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৯ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ফলে ২০০২ সালে প্রণয়ন করা এ আইনটির মেয়াদ আরও ৫ বছর বাড়ল। ২০১৯ সালের ১৯ এপ্রিল বিস্তারিত পড়ুন
ঢাকা, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে একই অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুরক্ষা সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি/ নিয়োগ বিস্তারিত পড়ুন
ঢাকা, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খান ও তার স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি বিস্তারিত পড়ুন
ঢাকা, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ ২৭ মে সোমবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন সাইবার আদালত। এর আগে রোববার (২৬ মে) তার বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পাওয়ার কথা বিস্তারিত পড়ুন
অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বন্ধুপ্রতীম জাপানের সঙ্গে এবার বড় অংকের ঋণচুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চারদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে যাওয়ার পর, টোকিওতে এই চুক্তি সই হওয়ার কথা হয়েছে। এবারের সফরে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ, আওয়ামী লীগের সংবর্ধনা ও জাপানের সম্প্রচার মাধ্যম নিক্কেই আয়োজিত বিস্তারিত পড়ুন
অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে এবার কোন ঝামেলা হবে না বলে আশ্বাস দিয়েছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক। আজ ২৭ মে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজিএমইএ’র নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এসময় বিস্তারিত পড়ুন
ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ ২৬ মে রোববার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনরস এর বিশেষ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। গ্রামীণ অর্থনীতিতে নারীর সম্পৃক্ততা জোরদারের পাশাপাশি পরিবারে নারীর অবস্থান সুদৃঢ় করাই বর্তমান সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হল বিস্তারিত পড়ুন
ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১০টা ২৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্তারিত পড়ুন
বগুড়া, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বগুড়ায় সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে মারধরের শিকার হয়ে আহত হয়েছেন ডাকসু ভিপি নূরুল হক নূর। আজ রবিবার বিকালে বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করছে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদ। আহত নূরকে উদ্ধার করে বিস্তারিত পড়ুন
ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার রাজধানীর ‘রাজমনি ঈসা খাঁ’ হোটেলের সাদাফুলের রেঁস্তোরায় আয়োজিত গণফোরামের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল অব. ফারুক খান অংশ নেন। ইফতার মাহফিলে প্রথম টেবিলে গণফোরাম, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের শরীকদলসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের নিয়ে বিস্তারিত পড়ুন