দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অক্সফোর্ডের করোনার টিকা বানর উপরে সফল পরীক্ষা : এ টিকা ভারতে মে মাসেই তৈরি হবে

অক্সফোর্ডের করোনার টিকা বানর উপরে সফল পরীক্ষা : এ টিকা ভারতে মে মাসেই তৈরি হবে

হেলথ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের রুখত অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকা বানরের ওপর পরীক্ষায় সফল হয়েছে। এরই মধ্যে ছয় হাজার মানুষের ওপর পরীক্ষা চলছে এটির। এরই মধ্যে এই টিকা তৈরির ভারতীয় অংশীদার ও বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট মে মাস থেকেই উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে।

আগামী সেপ্টেম্বর অক্টোবরে টিকা যাতে সরবরাহ করা যায় এজন্য শুরুতে ৪-৫ মিলিয়ন ডোজ তৈরি করবে সিরাম ইনস্টিটিউট। পরীক্ষায় সাফল্যের ভিত্তিতে এটি ১০ মিলিয়ন ডোজ পর্যন্ত বাড়াবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের পুনে শহরের দু’টি কারখানায় আগামী মাসেই টিকা তৈরির কাজ শুরু হবে। আগামী বছরের মধ্যে ৪০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে প্রতিষ্ঠানটির। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অক্সফোর্ডের টিকা প্রাণীর ওপর সফল হয়েছে বলে জানান বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের হ্যামিল্টনের রকি মাউন্টেন ল্যাবরেটরিজের বিজ্ঞানীরা জানিয়েছেন, ছয়টি রিসাস বানরকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন এবং ব্যাপক মাত্রায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রয়োগ করা হয়েছিল। বানরগুলো ২৮ দিন পর সুস্থ হয়ে উঠেছে।

অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক অ্যাড্রিয়ান হিলের নেতৃত্বে একটি দলও ২৩শে এপ্রিল ভ্যাকসিন মানুষের ওপর পরীক্ষা শুরু করেছে। কারণ প্রাণীর ওপর ভ্যাকসিন পরীক্ষার সফলতা মানুষের ওপরও যে সফল হবে সেই গ্যারান্টি দেয় না।

বানরের ওপর সফল প্রয়োগের খবর পাওয়ার পরপরই সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন, তারা টিকা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। অক্সফোর্ডের বিজ্ঞানীদের ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল বলেই তাদের সঙ্গে এ কাজে যুক্ত হয়েছি। আর ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ঝুঁকি তো নিতেই হয়। যেহেতু বানরের ওপর টিকাটি কাজ করেছে, সেহেতু মানষের ওপরও তা কাজ করবে বলে আশাবাদী তিনি।

আগামী সেপ্টেম্বর নাগাদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফল পাওয়া যাবে। আর তা সফল হবে বলে মনে করেন পুনাওয়ালা। করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার এমন আরও দু’টি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করেছে ভারতের এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ৬০০ কোটি রুপি বিনিয়োগ করে টিকা তৈরির নতুন একটি কারখানাও বানাচ্ছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT