দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

অনন্য নজির : আইভীর মাথায় তৈমূরের স্নেহের হাত

ঢাকা, ১৭ জানুয়ারী  ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে নির্বাচনের আগে-পরে সহিংসতা যখন অনেকটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে তখন অনেকটা স্বস্তি দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে সহিংসতা যেমন ছিল না তেমনি ছিল না গুরুতর অভিযোগও। এরমধ্যে ভোটের পরদিন সোমবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারের দুটি ছবি। একটি ছবিতে দেখা যায় মেয়র পদে পরাজিত তৈমূর আলম খন্দকারকে মিষ্টিমুখ করাচ্ছেন হ্যাট্রিক করা মেয়র আইভী। অনেকে ফেসবুকের টাইমলাইনে ছবিটি শেয়ার করে এমন উদ্যোগের প্রশংসা করছেন।

খানিক বাদে আরেকটি ছবি ভাইরাল হয় ফেসবুকে। যাতে দেখা যায় মিষ্টি মুখ করার পর পাশের চেয়ারে বসিয়ে ‘ভাতিজি’ আইভীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিএনপি নেতা তৈমূর আলম।

মেয়র আইভী বিকাল চারটার দিকে নেতাকর্মীদের নিয়ে শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে যান। সেখানে তারা একে অপরকে মিষ্টিমুখ করান। নগরের উন্নয়নে ‘চাচা’ তৈমূরকে পাশে চান আইভী। এসময় তিনিও ‘ভাতিজি’ আইভীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

দুটি ছবি ফেসবুকে অনেকে শেয়ার করে বলছেন, এমন ছবি ইতিবাচক রাজনীতির প্রতিকৃতি। কেউ বলছেন, রাজনৈতিক অঙ্গন ছবির মতো এমন সুন্দর দেখতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT