দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অনাহারে তিন কোটি মানুষের মৃত্যু হতে পারে : বলেছে, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)

অনাহারে তিন কোটি মানুষের মৃত্যু হতে পারে : বলেছে, বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)

হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাস মহামারীর মধ্যে জাতিসংঘ যদি তহবিল গঠন করে দরিদ্রদের খাবারের ব্যবস্থা করতে না পারে তাহলে অনাহারে অন্তত তিন কোটি মানুষের মৃত্যু হতে পারে। ভয়াবহ এই পরিণতিতে পৌঁছানোর আগেই দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার (ডাব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে। বুধবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব খাদ্য সংস্থার প্রধান এমন আশঙ্কা প্রকাশ করেন।

বর্তমানে বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় অন্তত একশ মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় বিশ্ব খাদ্য সংস্থা। এদের মধ্যে অন্তত ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে।

জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে জানিয়ে ডেভিড বেসলে বলেছেন, এসব মানুষের জন্য জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। বিভিন্ন দেশের দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা না গেলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।’

মহামারী করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব থমকে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব রকমের কর্মক্ষেত্র। এতে জীবন-জীবিকা নিয়ে নাভিশ্বাস উঠেছে নিম্নআয়ের মানুষের।

দেশে দেশে অর্থনীতিও এক অর্থে থমকে গেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডাব্লিউএফপিকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা সংস্থাটির প্রধানের। আর যদি সেটি হয় তাহলে বিপর্যয় আরো বেড়ে যাবে।

ডেবিড বেসলে বলেন, যদি আমরা বিভিন্ন দেশের অর্থায়ন বন্ধের কবলে পড়ি তিন মাসের বেশি সময় ধরে দিনে তিন লাখ করে মানুষের মৃত্যু হবে। আর সে কারণেই করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে এখনই অর্থনীতির বিষয়টি বিবেচনায় নিতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT